‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনয় করলেও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে ছবির প্রচারণার ক্ষেত্রে শুধুই দেখা যাচ্ছে রণবীরকে। আর তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
সম্প্রতি জানা গেছে, ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন অানুশকা শর্মা। তার তুলনায় ছোট পরিসরের চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। তাই ছবির প্রচার করতে চাইছেন না তিনি।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ছবির কলাকুশলীদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আসলে প্রচারের পরিকল্পনাটা ছিল যে, ছবির দুই অভিনেত্রীই একসঙ্গে ছবির প্রচার করবেন। কিন্তু অ্যাশের চরিত্র অানুশকার চরিত্রের চেয়ে কম বলে দিনি প্রচারে আসছেন না। ঐশ্বরিয়াকে ছাড়া রণবীর-অানুশকা প্রচার করলে দর্শকের কাছে ভুল বার্তা যাবে। খবর: ওয়ান ইন্ডিয়া।
ইত্তেফাক/এএসএস