ঢামেকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুসহ নিহত ২

 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে একজনের নাম সাকিব (৭) ও অজ্ঞাত এক পুরুষ (৬০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ঢুকতে গিয়ে পুলিশ ফাঁড়ির সামনে কয়েকজনকে চাপা দেয়। এতে দুইজন নিহত ও কয়েকজন আহত হন।
 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, এই ঘটনায় অ্যম্বুলেন্সের চালক সোহেলকে আটক করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটি জব্দ করে শাহবাগ থানায় নেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/এএসএস
 
 
 
ইত্তেফাক/এএসএস