সুজানগরে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

পাবনার সুজানগর উপজেলায় ভাষা শহীদদের স্মরণে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। সরকারি অর্থায়নে প্রায় চার লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।
 
উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ১৫৩টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী কোনো শহীদ মিনার ছিলনা। সরকারি অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ