পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
পঞ্চগড়ের বোদা উপজেলায় পানিতে ডুবে রোহান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ছেতনাই নদীতে (করতোয়া নদীর শাখা) এ ঘটনা ঘটে। রোহান ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
 
স্থানীয়রা জানান, সকালে শিশু রোহান একা হাটতে হাটতে বাড়ির পাশের ওই নদীর ধারে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ওই শিশুটি নদীর পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন প্রধান নদীতে ডুবে ওই শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে