বাঘায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
 
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, শনিবার সকালে লিজ নেয়া একটি পুকুরে মাছের খাবার দিতে আসেন মুজিবুর রহমান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি