খুলনা জেলা ছাত্রলীগ সভাপতিকে প্রাণনাশের হুমকি

 
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। শনিবার দুপুরে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন জিডিটি করেন। জিডি নম্বর-৭৬০।
 
জিডিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার রাত অনুমান ১১টার সময় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইলফোন নম্বর ০১৬১২-৭৯৮১৮২ থেকে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুর ব্যবহূত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।
 

জেলা ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেন পল্টু জানান, ইতোপূর্বে তাকে দু’বার মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। উক্ত ঘটনায় তিনি থানায় জিডি করলেও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি বর্তমানে আতঙ্কে রয়েছেন।