পাচার হওয়া ১০ তরুণীকে ফেরত দিল বিএসএফ

ভারতে পাচার হওয়া বাংলাদেশী ১০ তরুণীকে দীর্ঘ ৪ বছর পর শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের  মাধ্যমে ইমিগ্রেশন পুলিশের কাছে  হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
 
ফেরত আসা তরুণীরা খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও রাজশাহী জেলার  বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের  ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহম্মেদ জানান, চার বছর আগে  বিভিন্ন সীমান্ত পথে দালালদের খপ্পরে পড়ে ভারতে  পাচার  হয়ে যায় এ ১০ তরুণী। পাচারের পর সেদেশের পুলিশি অভিযানে আটক হয় তারা। পরে 'নব জীবন' নামে একটি মানবাধিকার সংস্থা  পুলিশের কাছ থেকে  তাদেরকে মুক্ত করে রাখে সংস্থার নিজস্ব আশ্রমে।
 
সেখান থেকে বাংলাদেশের  মানবাধিকার সংস্থা 'রাইট যশোর' এর উদ্যোগে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তারা দেশে ফেরত আসে। শনিবার  রাতেই তাদেরকে বেনাপোল  পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে  সেখান থেকে  তাদেরকে তুলে দেওয়া হয় রাইট যশোরের কাছে।
 
ইত্তেফাক/এসএস