প্রায় ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেল যুবলীগের বগুড়া জেলা শাখা । শনিবার ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাবেক ছাত্রনেতা শুভাশীষ পোদ্দার লিটন জেলা যুবলীগের নতুন সভাপতি ও আরেক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ডাবলু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন । যুবলীগ চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন । এর আগে দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জিলাস্কুল মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি ।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুততম সময়ে ৭১ সদস্য বিশিষ্ট জেলা যুবলীগের নতুন পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করবে।
ইত্তেফাক/ইউবি