ফটোগ্রাফার প্রেমিককেই বিয়ে করছেন সান্দ্রা বুলক

ফটোগ্রাফার ব্রিয়ান রেন্ড্যালকে বিয়ে করতে চলেছেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক। গুঞ্জন আছে, গত এক বছর ধরে গোপনে প্রেম করছেন ব্রিয়ান ও সান্দ্রা।
 
'ই! অনলাইন' এর খবরে প্রকাশ, গত এক বছরে নানান সময়ে এক সাথে দেখা গেছে ব্রিয়ান ও সান্দ্রাকে। নানান জায়গায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও প্রেমের কথা কেউ-ই স্বীকার করেননি। তবে গোপন সূত্রে খবর, শিগগিরই বিয়ে করতে চলেছেন দুজন। গোপনে অনুষ্ঠান আয়োজন করেই হবে এই বিয়ে।
 
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তারা একসঙ্গে যতটা সময় কাটাচ্ছেন এবং যে আচরণ করছেন তাতে মনে হচ্ছে- তারা বিবাহিত।
 
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাদের পারিবারিক বন্ধন খুবই দৃঢ়। পারিবারিক মূল্যবোধ সান্দ্রার কাছে অনেক বড় এবং তিনি তার সন্তানদের মূল্যবান বিষয়ে শিক্ষা দেন। ব্রায়ানও একই মূল্যবোধে বিশ্বাসী।
 
বুলকের দুটি পালিত শিশু রয়েছে, ব্রিয়ানেরও আগের সম্পর্কের একটি মেয়ে রয়েছে।
 
ইত্তেফাক/কেপি