গাঁজা ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

 
মেহেরপুরের গাংনিতে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে সুলতান শেখ(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে গাংনী পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মৃত লুতফর রহমানের ছেলে।
 
শনিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) এস এম জামাল আহামেদ গাংনী উপজেলা পরিষদ চত্বরে আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড দেন।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাননি থানার এএসআই বখতিয়রের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজা সহ সুলতানকে আটক করে। সে সময় সুলতানের বাড়ি থেকে একটি গাঁজা গাছও উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/এমআর/আরএ