ম্যাথিউর আঘাতে নর্থ ক্যারোলিনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে হারিকেন ম্যাথিউর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। শনিবার বন্যার পানি সরে যাওয়ার পরে আরো দুটি মৃদদেহ উদ্ধার হওয়ার পরে রাজ্যের গভর্নর প্যাট ম্যাকক্ররি এ কথা জানিয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানা ম্যাথিউর প্রভাবে এখন পর্যন্ত ৩০ জন যুক্তরাষ্ট্রে মারা গেছে। ভয়ংকর এই ঝড়ে হাইতিতে মারা গেছে প্রায় ১ হাজার মানুষ। বন্যার পানি কমে আসলেও লাম্বার, নেউস ও টার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ক্যারোলিনা গভর্নর। রাজ্যের প্রায় ৬৬০টি রাস্তা বন্ধ রয়েছে বন্যার জন্য। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ