হরিরামপুরে চার মণ ইলিশ জব্দ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চার মণ ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ বিতরণ করা হয়েছে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যেও।
 
রবিবার সকালে ধুলসুরার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব মাছ জব্দ করে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা ফেরদৌস জানান, নিষিদ্ধ সময়ে ওই আড়তে ইলিশ বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আড়তদাররা পালিয়ে যায়। পরে জব্দকৃত চার মণ ইলিশ এতিম খানায় বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ