সিরিয়ার তুরস্ক সমর্থিত সুলতান মুরাদ বিদ্রোহীরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জন্য গুরুত্বপূর্ণ শহর ‘দাবিক’ পুনরুদ্ধার করেছে। আইএস জঙ্গিরা দাবিক ছেড়ে যাওয়ার পরে বিদ্রোহীরা শহরের দখল নেয় বলে জানিয়েছে বিদ্রোহী কমান্ডার ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
আইএসের প্রচারণায় দাবিক নামটি ব্যবহার করার জন্য শহরটি আইএসের জন্য বেশ গুরুত্বপুর্ণ। আইএসের প্রচারণা অনুযায়ী দাবিক কিংবা আল আমাক শহরে ইসলাম বিরোধী শক্তির সঙ্গে মহাযুদ্ধ হবে। উল্লেখ্য, আইএসের ইংরেজি অনলাইন প্রোপাগান্ডা ম্যাগাজিনের নাম দাবিক এবং তথাকথিত বার্তা সংস্থার নাম আমাক।
দাবিক পুনরুদ্ধারের যুদ্ধটি সিরিয়া থেকে আইএস উৎখাতের বিস্তৃত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। সুলতান মুরাদ গোষ্ঠীর বিদ্রোহীদের কমান্ডার আহমেদ ওসমান রয়টার্সকে জানিয়েছেন, তারা দাবিকের পার্শ্ববর্তী সোরান গ্রামও পুনরুদ্ধার করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দাবিক রক্ষায় ১২০০ আইএস জঙ্গিকে আনা হয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ