সারাদেশ ব্ল্যাক আউট রাত ৯টায়

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে আজ সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় বন্ধ করে দেওয়া হবে সব আলো। রাত ৯টা থেকে রাত ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাক আউট করা হবে। ব্ল্যাক আউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করবে ৭১’ এর গণহত্যার শিকার হওয়া শহীদদের।

জানা গেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হবে। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ কালরাত বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। সেই রাতটিকে স্মরণ করতে সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এই আয়োজন বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী প্রজন্মকে সেদিনের ভয়াবহতা জানাতে হবে। আলো জ্বেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কালরাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কী ভীষণ বিভীষিকার ছিল সেদিন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

আরও পড়ুন: ফারুক হত্যা: সাবেক এমপি রানার জামিন স্থগিত

ইত্তেফাক/এমআই