সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এক সপ্তাহের মধ্যেই চীনে দুটি শিরোপা স্বাদ পেলেন এই ব্রিটিশ নাম্বার ওয়ান। সঙ্গে নোভাক জোকোভিচবে সরিয়ে শীর্ষস্থানে বসতে একধাপ এগিয়ে গেলেন মারে।
এ নিয়ে বছরের ষষ্ঠ ও এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরের পঞ্চম শিরোপা জিতেছেন এই ব্রিটিশ তারকা।
রবিবার দ্বিতীয় সেটে ওয়ার্ল্ড র্যাংকিংয়ের ১৯ নম্বরে থাকা রবার্তোকে স্রেফ উড়িয়ে দেন দ্বিতীয় বিশ্বসেরা। ৬-১ গেমের দাপুটে জয়ে শিরোপা উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী এ টেনিস আইকন।
ফাইনালে সরাসরি সেটের জয় নিয়েই কোর্ট ছাড়েন ব্রিটিশ নাম্বার ওয়ান। এটি তার ১৩তম মাস্টার্স টাইটেল এবং সব মিলিয়ে ৪১তম ক্যারিয়ার টাইটেল। সার্বিয়ান তারকা জোকোভিচের চেয়ে এখন ৯১৫ পয়েন্ট পিছিয়ে মারে।
ইত্তেফাক/এমএইচ