রাজশাহীতে ভুটভুটিচালককে পিটিয়ে হত্যা

রাজশাহীর সিটি করপোরেশনের গরুর হাটে এক ভুটভুটি চালককে পিটিয়ে হত্যা করেছে ইজারাদারের নিয়োজিত লাইনম্যান। 
 
রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তমিজ উদ্দিন বিষু নগরীর মধুপুরের জয়নালের ছেলে।   
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে নগরীর সিটি হাট (গরুরহাট) এলাকায় ভুটভুটি নিয়ে প্রবেশ করে বিষু। এতে ক্ষিপ্ত হয়ে হাটের ইজারাদারের নিয়োজিত লাইনম্যান মতি দাস (৪০) বিষুকে বাঁশ দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
এদিকে বিষুকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ভুটভুটিচালকরা বিক্ষোভ শুরু করলে তাদের সঙ্গে  স্থানীয়দের সংঘর্ষ বাধে। পরে লাইনম্যানকে আটক করে পুলিশে সোপর্দ করে হাটে আগত ব্যবসায়ীরা। আটককৃত লাইনম্যানকে নগরীর শাহমখদুম থানার হাজতে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি