মাগুরা জেলা ও দায়রা জজ মাহফুজা বেগম রবিবার দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামের আব্দুল মান্নান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
যাবজীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- একই গ্রামের আবুল বাশার, মহিনুর , বাকা ,বুলবুল ও খায়রুল । এদের মধ্যে খায়রুল পলাতক রয়েছে । আদালত ২৪ জনকে খালাস দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৫ ফ্রেব্রুযারি বিকালে মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের আব্দুল মান্নান প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই নুরুল মোল্লা বাদী হয়ে ২৯ জানের নামে মাগুরা থানায় হত্যা মামলা দায়ের করেন । পুলিশ তদন্ত শেষ আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য ২৪ জনকে খালাস দেন।
ইত্তেফাক/ইউবি