শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অস্ত্র ও গুলিসহ ৩ যুবককে আটক করেছে র্যাব।
রবিবার সকালে উপজেলার বড় গজনী এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- উপজেলার গজনী গ্রামের মধু মারাকের পুত্র পিতর শাংমা (২৫), মতেন্দ্র শাংমার পুত্র বিপ্লব শাংমা ওরফে বেল্ল (২৮) ও গাবরিয়াল শাংমার পুত্র বেপিশ মারাক (২৬)। তাদের কাছ থেকে দুটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি