দিনাজপুরে পৌর এলাকার রাস্তার বেহাল অবস্থা

দিনাজপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো খানা-খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পৌর এলাকার মোট পাকা রাস্তার দৈর্ঘ্য ২০৫ কিলোমিটার। উপশহর, ঈদগাহ আবাসিক এলাকা, মিশন রোড, লিলিমোড় থেকে বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে কাঞ্চন সড়ক সেতু, মর্ডান মোড় থেকে ঘাসিপাড়া হয়ে চাউলিয়াপট্টি ডাবগাছ মসজিদ, চারুবাবুর মোড় থেকে ক্ষেত্রিপাড়া হয়ে পাটুয়াপাড়া, এনায়েতপুর থেকে রামনগর মোড়, কালিতলা কোতোয়ালী থানার মোড় থেকে ক্ষেত্রিপাড়া, রামনগর কলেজপাড়া, লালবাগ, গোবড়াপাড়া, সুইহারী এলাকার প্রতিটি রাস্তা বেহাল। খানা-খন্দক সড়কগুলোতে পড়ে হর-হামেশাই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। পৌরসভার বালুবাড়ীর বাসিন্দা শাহজাহান বলেন, গত সাত বছরে পৌরসভার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তায় বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।

 
পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, গত অর্থবছরে রাস্তাগুলো সংস্কারের জন্য যে বরাদ্দ পাওয়া গিয়েছিল তা দিয়ে কিছুটা কাজ হয়েছে। আরো নতুন করে প্রকল্প তৈরির মাধ্যমে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।
 
ইত্তেফাক/এএন