বাগমারায় ভোট বর্জনের ঘোষণা শুভডাঙ্গাবাসীর

নির্বাচন আসে নেতাদের মুখে প্রতিশ্রুতির ফোয়ারা। পাশ করলে এটা দিবো, এই সেই উন্নয়ন করব। স্বাধীনের পর থেকে অদ্যাবধি নেতাদের এমন প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে গ্রামাবাসীর কান ঝালা পালা হয়ে গেছে। এতোদিন অনেক নেতা এসেছে আর গেছে। কিন্তু শুভডাঙ্গা গ্রামের কোনই উন্নয়ন হয়নি। আর তাই এবার গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩১ অক্টোবরে অনুষ্ঠিত ইউপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে সমাবেশের মাধ্যমে ভোট বর্জনের এই ঘোষণা দিয়েছেন। গত শনিবার বিকালের ওই সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 
শুভডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম আলী খাঁন-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রভাষক মোশাররফ হোসেন, যুবলীগ নেতা আশরাফ, প্রভাষক আ. কুদ্দুস, আওয়ামী লীগ নেতা শফিক, এসকেন্দার, সাহেব আলী, আ. সালামসহ শুভডাঙ্গা গ্রামের দুলাল হোসেন, তাহের, জামাল, মোস্তফা, ইয়াকুব, গিয়াস, আজাদ প্রমুখ।
 
ইত্তেফাক/এএন