অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মধ্যে বৈঠক হয়েছে।  সোমবার সকারে রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।
বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী উভয়ই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
 
দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছান বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রবিবার সন্ধ্যায় এমিরেটসের বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
 
সোমবার প্রথম দিনের কার্যক্রম শুরু করেন অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে। এরপর বিশ্ব দারিদ্র বিমোচন দিবস বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। 
 
 
ইত্তেফাক/এএসএস