ঝিনাইদহে গ্রেফতার ৪০

 
ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরো ৩১ জনকে।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় শৈলকুপা থেকে ৩ জন, সদর থেকে ২ জন এবং মহেশপুর, কোট চাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
 
একই সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে