শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার ভোর থেকে বিকেল পর্যন্ত সীমান্তবর্তী বড় গজনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায়। আটকরা হলেন, বড়গজনী গ্রামের পিতর মারাক (২৫), একই গ্রামের মতেন্দ্র বিপ্লব সাংমা (২৫) ও বেটিশ বেলি সাংমা (২৩)।
র্যাব জামালপুর ক্যাম্পের লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র এএসপি শামীম আরা বেগম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ