নিখোঁজের পাঁচদিন পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি ঝোপ থেকে হিমু আকতার (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে দরবগাজী পীর মাজারের পূর্বপাশের ওই ঝোপ থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। দুইদিন আগে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ