নগরকান্দায় সড়ক দুর্ঘটনা নিহত ১

 
ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ্বরোড মোড়ে মাইক্রোবাস চাপায় অটোভ্যান যাত্রী হাসি বেগম (৫০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 
 
এ সময় অটোভ্যান চালক ও অপর দুই যাত্রী হাসি বেগমের ছেলে আকরাম হোসেন (২৫) এবং রাসেল হোসেন (২০) আহত হন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
ঘাতক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৯-১৩৯৫) আটক করেছে পুলিশ। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যান। 
 
নিহত হাসি বেগম উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত আবু কাওছারের স্ত্রী বলে জানা গেছে। 
 
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ভাংগা হাইওয়ে পুলিশ।
 
 
ইত্তেফাক/কেকে