ভিয়েতনামের মধ্যাঞ্চলে প্রবল বর্ষণে নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিভাগ (ডিএনডিপিসি) জানায়, বিগত কয়েকদিনের বর্ষণে আরো চারজন নিখোঁজ রয়েছে ও ১৮ জন আহত হয়েছে।
দুর্যোগ বিভাগের ওয়েবসাইটে বলা হয়, প্রবল বর্ষণের কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং বিন প্রদেশে সর্বোচ্চ ১৮ জন, মধ্যাঞ্চলীয় হ তিন অঞ্চলে তিনজন এবং মধ্যাঞ্চলীয় নগি আন ও থুয়া থিয়েন-হুয়ি প্রদেশে চার জন প্রাণ হারায়।
প্রাকৃতিক এ দুর্যোগে ২৫টি বাড়ি ধসে পড়ে। এছাড়া প্রায় এক লাখ ২২ হাজার ঘরবাড়ি বন্যা কবলিত হয়েছে। এএফপি
ইত্তেফাক/এমএইচ