প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের দাপটের পর মুদ্রার উল্টো পিঠ দেখলো পাকিস্তান। ক্যারিবিয়ান বোলার দেবেন্দ্র বিশুর বোলিং তাণ্ডবে ১২৩ রানেই গুটিয়ে যায় তারা।
দুবাইয়ে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩.৫ ওভার বোলিং করেই ৪৯ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নেন বিশু। যা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে ৫ম সেরা বোলিং।
এর ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৩৪৬ রান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তিন অংকের রান করেছেন মাত্র চারজন। সামি আসলাম (৪৪), বাবর আজম (২১), মিসবাহ (১৫) এবং সরফরাজ আহমেদ (১৫)।
এর আগে ইয়াসির শাহের ঘূর্ণিতে দুবাই টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৭৯ রানের জবাবে ৩৫৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে পাঁচ উইকেট নিয়ে ১৭ টেস্টে শত উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন ইয়াসির।
পাকিস্তানি লেগ স্পিনারের চেয়ে কম টেস্টে শত উইকেট নেয়ার নজির আছে শুধু ইংল্যান্ডের জর্জ লোহম্যানের। মাত্র ১৬ টেস্টে মাইফলকটি স্পর্শ করেছিলেন তিনি। ইয়াসির ছুঁয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার চালিং টার্নার ও ইংলিশ সিডনি বার্নেসের ১৭ টেস্টে শত উইকেট নেয়ার রেকর্ড। শেষ চার উইকেটের তিনটিই নিয়েছেন ইয়াসির।ক্রিকইনফো
ইত্তেফাক/এমএইচ