ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
 
সোমবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা পাহাড়ি এলাকায় বন্যহাতিটি মারা যায়। দুপুরে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়। 
 
বন বিভাগের ঝিনাইগাতীর তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে। 
 
প্রতিরাতেই বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে ধানের ক্ষেত খেয়ে সাবাড় করাসহ ঘর-বাড়িতে হানা দিয়ে নানা ক্ষয়ক্ষতি করছে। রবিবার রাতেও বন্যহাতির দল লোকালয়ে হানা দিয়ে ক্ষেতের ফসল নষ্ট করেছে।
 
ইত্তেফাক/ইউবি