সাতশ পিস ইয়াবাসহ কবির আহমেদ নামে এক যুবককে আটক করেছে কক্সবাজার বিমানবন্দরে আনসার সদস্যরা।
সোমবার বিকাল চারটার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।কবির আহমেদের বাড়ি বরিশাল সদরের হিদলতলা গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী পাটোয়ারি।
জানা গেছে, বিমানবন্দরে কবির আহমেদের লাগেজ স্ক্যান করার সময় সাতশ পিস ইয়াবা পাওয়া পাওয়া। এ সময় তাকে আটক করা হয়।
কক্সবাজার থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ই্ত্তেফাক/ইউবি