সম্মেলনের ২২ মাস পর বগুড়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ৭১ সদস্য জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ১২ অক্টোবর সভাপতি শেখ হাসিনা এ কমিটি অনুমোদন দেন।
জানা গেছে, ২০১৪ সালের ১০ডিসেম্বর বগুড়া জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সভাপতি পদে আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মজিবুর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহনের নাম ঘোষণা করা হয়।
সম্মেলন সম্পন্ন হবার ২২ মাস পর এই কমিটি ঘোষণা করা হয়। আগামী ২০১৯ সাল পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে।
পূর্ণাঙ্গ কমিটির নেতারা হলেন- সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি ৯ জন হলেন- যথাক্রমে ডা. মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন দুলু, টি এম মুসা পেস্তা, অ্যাড. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাড. মকবুল হোসেন মুকুল, অ্যাড. রেজাউল করিম মন্টু, অ্যাড. আমান উল্লাহ ও আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা ও মঞ্জুরুল আলম মোহন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তবিবুর রহমান তবি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনসুর রহমান মুন্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ্ আখতারুজ্জামান ডিউক, দপ্তর সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেরীন আনোয়ার জর্জিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল আলম আক্কাস, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর কুমার রায়, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আইনুল হক সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক এস, এম রুহুল মোমিন তারিক, সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবিএম জহুরুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক তিনজন হলেন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু ও শাহরিয়ার আরিফ ওপেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েল, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো এবং কোষাধ্যক্ষ তপন চক্রবর্তী।
ইত্তেফাক/ইউবি