সিলেট জেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে সোমবার স্থানীয় একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ লিমন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু।
জেলা জেপির সহ-সভাপতি হাজী সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জেপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল করিম আকবরী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
মতবিনিময় সভায় গণতন্ত্র, ভোটের অধিকার অক্ষুণ্ণ রাখতে জেপি চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু সবাইকে এক সঙ্গে কাজ করতে আহ্বান জানান।
সভায় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানানো করা হয়। এছাড়া মহানগর জেপি, মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও জাতীয় যুব সংহতির জেলা ও মহানাগর কমিটি দ্রুত গঠন করার সিদ্ধান্ত হয়।
এদিকে সন্ধ্যায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ লিমনসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ই্ত্তেফাক/ইউবি