সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় জোয়ারের চাপে ভেঙে যাওয়া খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি দুইদিনেও সংস্কার করা সম্ভব হয়নি।
সোমবার সকাল থেকে জনপ্রতিনিধিদের নেতৃত্বে ২-৩ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
এদিকে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের প্লাবিত ছয়টি গ্রামের সঙ্গে নতুন এলাকা প্লাবিত হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবুহেনা শাকিল জানান, তাদের নেতৃত্বে ২-৩ হাজার নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে বাঁশ, বেত, বস্তাসহ দিয়ে বাঁধটি সংস্কার করতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার সকালে আবারও বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।
ইত্তেফাক/ইউবি