পরীক্ষার প্রশ্ন :বিরাটের গার্লফ্রেন্ড কে!

 
মুম্বাইয়ের চাচা নেহরু স্কুলের প্রশ্নপত্র দেখে শিক্ষার্থীদের চক্ষু চড়কগাছ! শিক্ষা মন্ত্রী এখন সেই প্রশ্নকর্তাকে তলব করেছেন। কারণ, প্রশ্নটি হলো— ক্রিকেটার বিরাট কোহলির গার্লফ্রেন্ড কে?
 
তিনটি অপশন দেওয়া হয়েছে। প্রথমে দীপিকা পাডুকোন, দ্বিতীয় প্রিয়াঙ্কা চোপড়া এবং তৃতীয়টি আনুশকা শর্মা। এই প্রশ্ন দেখে পরীক্ষার হলেই শিক্ষার্থীদের মধ্যে হুল্লোড় পড়ে যায়। গত ১৩ অক্টোবর নবম শ্রেণীর এই পরীক্ষাটি হয়েছিল।
 
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে গেলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। তবে এ ব্যাপারে বিরাট ও আনুশকার কোনো ধরনের মন্তব্য বা টুইট পাওয়া যায়নি!
 
ইত্তেফাক/আরএ