জগন্নাথপুরে মিথ্যা মামলা করতে গিয়ে হাজতে সাত ঘণ্টা, তওবার পর মুক্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মিথ্যা অভিযোগে মামলা করতে এসে থানা হাজতে সাত ঘণ্টা বন্দী থাকার পর তওবা করে মুক্তি পেলেন আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তি।  সোমবার এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, প্রতিপক্ষকে ঘায়েল করতে কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে ডাকাতি হয়েছে এমন মিথ্যা নাটক সাজিয়ে সোমবার  থানায় মামলা করতে গেলে আব্দুল কাইয়ুমকে সোমবার সাত ঘণ্টা থানা হাজতে আটকে রেখে রাত ১১টায় মুচলেকা নিয়ে মুক্তি দেয়া হয়।
 
পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে কাইয়ুম ডাকাতির মিথ্যা অভিযোগের কথা স্বীকার করেছেন। গ্রামে তার প্রতিপক্ষ শফরুল ইসলাম ও মজরের সঙ্গে মামলা মোকাদ্দমার বিরোধ থাকায় ডাকাতির মামলা দিয়ে তাদেরকে ফাঁসাতে এ মিথ্যা মামলা করতে চেয়েছিলেন।
 
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুরসালিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ