সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্পোর্টস রিপোর্টার সাইফ হাসনাত। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিএনজি ধাক্কা দেয়ার পর কয়েকজন পথচারী তাকে সমরিতা হাসপাতালে নিয়ে আসেন। তিনি মাথা, মুখ ও বুকে আঘাত পেয়েছেন। বিকেল চারটায় তার অস্ত্রোপচার হবে।
সাইফ হাসনাত বর্তমানে সমরিতা হাসপাতালে ৪১১ নং কেবিনে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে কোন মন্তব্য করেনি সেখানকার দায়িত্বরত ডাক্তার।
উল্লেখ্য, সাইফ হাসনাত পাক্ষিক অনন্যা ম্যাগাজিনের ক্রীড়া বিষয়ক প্রতিবেদক ছিলেন। এ ছাড়াও তিনি যুগান্তর পত্রিকায় ফিচার বিভাগে প্রতিবেদক হিসেবে লিখতেন। অনলাইন গণমাধ্যম পরিবর্তনেও বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। পরবর্তীতে যোগ দেন মানবকণ্ঠ ক্রীড়া বিভাগে স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি। এর পাশাপাশি তিনি ক্রীড়া বিষয়ে লেখালেখিতে বেশ পারদর্শী হিসেবে সুপরিচিত।
ইত্তেফাক/আরএ