বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেলের সাবেক সহকারী পরিচালক মো. হান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে একই পদে গাজীপুর বিআরটিএ-তে কর্মরত রয়েছেন।
সোমবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির রেজিস্ট্রেশন ছাড়পত্র সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ