সাতক্ষীরায় বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াতের এক কর্মী রয়েছেন।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদরে পাঁচজন, কলারোয়ায় ছয়জন, তালায় তিনজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ