নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ইজু জোসেফ নামে এক পেশাদার ফুটবলার। ২৪ বছর বয়সী ওই ফুটবলার দেশটির প্রিমিয়ার লিগের দল শ্যুটিং স্টারসের হয়ে খেলতেন।
সোমবার নিজের শহর ওকাকিতে একটি মার্কেটে বন্দুকধারীর গুলিতে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তার ক্লাব। এক টুইটবার্তায় নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানায় তারা।
তিন বছর আগেই শ্যুটিং স্টার্সের ডিফেন্ডার হিসেবে যোগ দেন তিনি। তার নৈপুণ্যেই দ্বিতীয় বিভাগ থেকে সর্বোচ্চ আসরে খেলে ক্লাবটি। বিবিসি
ইত্তেফাক/এমএইচ