বিয়ে করলেন পিয়াসা-শাফাত

বিয়ে করলেন এশিয়ান টেলিভিশনের সাবেক পরিচালক ফারিয়া পিয়াসা। দীর্ঘদিনের প্রেমিক আপন জুয়েলার্সের মালিকের ছেলে ব্যবসায়ী শাফাত আহমেদকে বিয়ে করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করা এই কর্পোরেট ব্যক্তিত্ব। জানা গেছে, ২০১৫ সালের ১লা জানুয়ারী ঢাকায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
IMG0
বিয়ে সম্পর্কে জানতে চাইলে ইত্তেফাক অনলাইনকে তিনি জানান, আমরা প্রেম করেই বিয়ে করেছি। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। শিগগিরই কর্পোরেট জীবনে ফিরে আসবো।

গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে ফারিয়া পিয়াসা আরো বলেন, গণমাধ্যমে কর্মরত সকল ভাই বোনকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। অাপনাদের প্রতি অামি কৃতজ্ঞ। অতীতের মতো আপনাদের সহযোগীতা পাবো আশা করি। সবাই আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা করবেন।
IMG1
এদিকে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত 'সাকিব'স ডাইন' রেস্তোরাঁয় শেয়ার কিনেছেন শাফাত আহমেদ। সম্প্রতি এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান ও ব্যবসায়ী শাফাত আহমেদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইত্তেফাক/ইএইচএম