সাটুরিয়ায় বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামে  মঙ্গলবার দুপুরে দুই বিকাশকর্মীকে গুলি করে ১ লাখ ১০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
 
এদিকে ছিনতাই করে পালানোর সময় উপজেলার কমলপুর গ্রাম থেকে এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
 
ছিনতাইকারীদের গুলিতে আহত জহিরুল ইসলাম ও অপু নামে ২ বিকাশকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
জানা যায়, দুই বিকাশকর্মী শিমুলিয়া গ্রামে পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা বিকাশ কর্মীদের গতিরোধ করে। পরে বাংলালিং কোম্পানির আরএসও মো. জাকির হোসেন ও এয়ারটেল কোম্পানির অপুকে গুলি করে এক লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি