সিএনজি আটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর রূপনগর এলাকা সিএনজি আটো রিকশার ধাক্কায় জুয়েল রানা (৩৫) নামে যুবক মারা গেছেন। মঙ্গলবার সকালে রূপনগর ইস্টার্ণ হাউজিং এলাকার তালতলা মোড়ে এ ঘটনা ঘটে। জুয়েলের বাবার নাম আবুল বাশার। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তবে তিনি পরিবার নিয়ে রূপনগর এ সি ব্লকের ১১/এ-বি/৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জুয়েল তালতলা মোড় পার হতে গেলে একটি সিএনজি অটো রিকশায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই