শৈলকুপায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহের শৈলকুপা শহরের কবিরপুরে মোক্তার আহমেদ মৃধা নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 
 
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছেলে গোলাম মুরশিদ মৃধাকেও পিটিয়ে আহত হয়।
 
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর মোক্তার আহমেদ মৃধা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের সামনে একটি ওষুধের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তার ছেলে গোলাম মুরশিদ এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ জানান, মোক্তার আহমেদ মৃধা জেলা আওয়ামী লীগের সদস্য।
 
ইত্তেফাক/ইউবি