পাটগ্রামের বাউরা ইউপিতে নির্বাচন স্থগিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত বাউরা ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। 
 
মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত হাইকোর্টের নির্বাহী আদেশ পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিস পেয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম। 
 
বাউড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল হক বসুনিয়া একটি রিট আবেদন হাইকোর্টে দাখিল করেন। হাইকোর্টের বিচারপতি রেজাউল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের যৌথ বেঞ্চ সীমানা সংক্রান্ত জটিলতার বিষয় আমলে নিয়ে নির্বাচন স্থগিতাদেশ প্রদান করেন। 
 
আগামী ৩১ অক্টোবর বাউরা ইউনিয়নে নির্বাচন গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
ইত্তেফাক/ইউবি