ঝিনাইদহে ইলা মিত্রের বাড়ি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

তেভাগা আন্দোলন, সাওতাল বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের বাড়ি অবৈধ দখলদার মুক্ত ও তার স্মৃতি সংরক্ষণের দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ। একই সাথে গতকাল ইলা মিত্রের ৯১তম জন্ম বার্ষিকীও পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
 
সে সময় বক্তারা ইলা মিত্রের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাড়ি অবৈধ দখলদারমুক্ত করার জন্য সরকারের  কাছে জোর দাবি জানান। এর আগে সকালে ৫টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এএন