ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। স্থানীয় সময় বুধবার সকাল সাতটা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম জাভার রাজধানী ইনদ্রামায়ু থেকে ১৫৬ কিলোমিটার উত্তরে ভূমি থেকে ৬১৪ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর: স্পুটনিক ইন্টারন্যাশনাল।
ইত্তেফাক/এএসএস