যশোরে ট্রেন চলাচল স্বাভাবিক

যশোরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
 
জানা গেছে, বুধবার ভোররাত চারটার দিকে যশোরের সিংগিয়া রেলস্টেশনে মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে সকালে খুলনা থেকে যাত্রীবাহী কপোতাক্ষ, রূপসা এক্সপ্রেস ও বেনাপোল কমিউটার ট্রেন ছেড়ে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
 
এর দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়া হলে ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ