নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় আহত বাংলাদেশ আওয়ামী জনতা লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন (৩৫) বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাত ১০টার দিকে ফতুল্লার রসুলপুর এলাকায় নিজ বাড়ির কাছাকাছি স্থানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই ঘটনায় সঙ্গে থাকা তার স্ত্রী মেঘলাও আহত নন।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ভাগ্নে আশরাফ অভিযোগ করেন, রাত ১০টার দিকে তার মামা স্ত্রী ও শ্যালিকাসহ আত্মীয়ের বাসায় যাওয়ার সময় দুর্বৃত্তরা
হামলা চালায়।
তিনি আরো অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক লীগ থানা শাখার নেতা মীরুর নেতৃত্বে পাঁচ ছয়জন সন্ত্রাসী মামার ওপরে হামলা চালায়। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন মারা যান। মেঘলা এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল পুলিশে ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএসএস