বরিশাল বানারীপাড়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ডিমওয়ালা ইলিশ নিধনের অভিযোগে তিন মৌসুমী জেলেকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁশ শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মিজানুর রহমান, পারভেজ ও নজরুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত মৌসুমী জেলে মিজানুর ও পারভেজকে এ দণ্ড দেন।
এর আগে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের ভ্রাম্যমান আদালত মৌসুমী জেলে নজরুল ইসলামকে একই অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/এএসএমইউ