আইএস সন্দেহে তুরস্কে আটক ২০

 
ইসলামিক স্টেট নামধারী জঙ্গি দলের সদস্য সন্দেহে তুরস্ক ২০ জনকে আটক করেছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অ্যান্টি টেরোরিস্ট পুলিশ দিয়ারবাকির প্রদেশ থেকে তাদের গ্রেফতার করে।
 
তুরস্কে সকাল ৮টার সময় পুলিশ এই অভিযান চালায়। এ সময় তারা সেখানে একত্রিত হয়েছিল। তাদেরকে আটকের সময় সেখানে থাকা সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। তবে তাদের পরিচয় ও সঙ্গে থাকা উপাত্ত সম্পর্ক কোন মন্তব্য করতে চায়নি রাজি হয়নি অ্যান্টি টেরোরিস্ট গ্রুপের সদস্যরা।
 
প্রদেশটির প্রসিকিউটর অফিসের নির্দেশ এই অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়াও এই ঘটনায় জড়িত আছে সন্দেহে আরো দুই জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানায় আনাদলু এজেন্সি (তুরস্ক)।
 
দিয়ারবাকিরে এক ব্যক্তির মৃত্যুর সঙ্গে এই পুলিশ আভিযানের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। এর আগে গত বুধবার আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল এখানে। এএ ডটকম ডট টিআর।
 
ইত্তেফাক/আরএ