মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ২৭ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান এ আদেশ দেন।
মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আটক জেলেদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউর রহমান জানান, আটক জেলেদের মধ্যে ২১ জনকে এক বছর করে কারাদণ্ড ও ৬ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/ইউবি